News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:49 PM
 210           
 0
 06 Mar 17, 12:49 PM

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ১

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে আজিজুল হক (৫০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। আটক আজিজুল হক হরিণাকুন্ড উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, আজিজুল হক তেঘরিহুদা গ্রামে নাশকতা চালানোর জন্য অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে একটি শ্যুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন