
নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩২ বছর। রোববার (৫ মার্চ) দিনগত রাত ৯ টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রান্সফরমার থেকে বিকট শব্দে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়লে ওই নারী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরণে ছেলোয়ার-কামিজ রয়েছে।