
নিউজ ডেস্ক : রাজধানীর জুরাইনে কাঠের মার্কেটে আগুন লেগেছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রনে আনার কাজে ব্যস্ত রয়েছে। পোস্তগলা ফায়ার সার্ভিস ইউনিটের ইন-চার্জ সাইদুল আলমের জানান, বেলা সাড়ে ১১ টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রথম আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যুক্ত হয়।
সাইদুল আরও জানান, গলিঘিঞ্জি হওয়ার কারনে এবং কাঠ ও টিন ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ঘটনাস্থলে ফায়ারের গাড়ি নিয়ে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এছাড়াও এখানে পানির সোর্স না থাকায় আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত এলাকাবাসী কিছুই বলতে পারছে না।