News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:45 PM
 224           
 0
 06 Mar 17, 12:45 PM

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় সকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মমিতা আক্তার (১৫)। সে স্থানীয় এম এ ওয়াজেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের পরিবার জানায় যায়, পড়াশোনা বাদ স্টার জলসা দেখায় বাবা-মা তাকে বকাঝকা করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শনিবার (৪ মার্চ) রাতে ওই কিশোরী পড়ালেখা বাদ দিয়ে স্টার জলসায় সিরিয়াল দেখছিল। এ নিয়ে বাবা-মা তাকে বকাঝকা  করেন। এতে অভিমান করে গভীর রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। রাতে তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (৫ মার্চ) সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন