
নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। রোববার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা চার্জলাইট তল্লাশি করে ওই স্বর্ণ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- রুবেল হোসেন ও রমন চন্দ্র দাশ।
এ ব্যাপারে সোমবার (৬ মার্চ) সকালে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের সহকারী কমিশনার সুমন চাকমা বলেন, তাদের কাছে থাকা একটি চার্জলাইট তল্লাশি করে ওই স্বর্ণ জব্দ করা হয়।