News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:33 PM
 227           
 0
 06 Mar 17, 12:33 PM

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

নিউজ ডেস্ক : যশোরের কেশবপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৫ মার্চ) রাতে উপজেলার আলতাপোল তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের তালতলা নামক স্থানে একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৮১১৫) সঙ্গে একটি মাটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হাসান শেখ নিহত হন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসাহাক আলী শেখের ছেলে। দুর্ঘটনায় আহত একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কৈয়া ব্রিজের কাছে তার মৃত্যু হয়।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসান শেখের লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে। পরে হাসপাতালে নেয়ার পথে হাসানের সঙ্গী সাদ্দাম মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন