News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:27 PM
 222           
 0
 06 Mar 17, 12:27 PM

সিটি ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে দুদকের তলব।। 

সিটি ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে দুদকের তলব।। 

 

নিউজ ডেস্কঃ পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের ১ ছেলেকে গ্রেপ্তারের পর আরেক ছেলে আশফাক আজিজ রুবেলকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।  সিটি ব্যাংকের পরিচালক আশফাককে আগামী ১৫ মার্চ দুদকে হাজির হয়ে প্লট বরাদ্দে দুর্নীতির একটি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এই মামলায় হাসেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যাবন ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল দুদক। তবে তিনি জামিনে ছাড়া পান, আজ রবিবার আপিল বিভাগও তার জামিন আদেশ বহাল রেখেছে।

এদিনই রুবেলকে তলব করে দুদকের নোটিস যায়। গত ৮ ফেব্রুয়ারি করা দুদকের মামলাটিতে ভাইয়ের সঙ্গে রুবেলকেও আসামি করা হয়।

তাকে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম জিজ্ঞাসাবাদ করবেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন