News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:21 PM
 226           
 0
 06 Mar 17, 12:21 PM

নতুন ইসি এখনও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি।। বিএনপি নেতা রিজভী

নতুন ইসি এখনও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি।। বিএনপি নেতা রিজভী

 

নিউজ ডেস্কঃ নতুন ইসি এখনও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ইসি সরকারের লোক তা জনগণ জেনেছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ তারা স্বচ্ছ নির্বাচকে যাদুঘরে পাঠিয়েছে। বিএনপি গণতন্ত্রের বিপক্ষে নয়, তাই বহুদলীয় গণতন্ত্র প্রসারিত করতেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন