News71.com
 Bangladesh
 06 Mar 17, 12:19 PM
 184           
 0
 06 Mar 17, 12:19 PM

রাজশাহীর মেয়র পদে ফিরতে বাধা নেই বিএনপি নেতা বুলবুলের.......

রাজশাহীর মেয়র পদে ফিরতে বাধা নেই বিএনপি নেতা বুলবুলের.......

 

নিউজ ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র পদ ফিরে পেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আমিনুল হক হেলাল। রবিবার (৫ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০ দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশ বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সেই এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল। সেই রিটের প্রেক্ষিতে একই বছর ২৮ মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ৩১ মে কাউন্সিলর নিজাম উল আযিমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। সেই রুলের শুনানি শেষে ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে গেলে একই বছর ৪ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। রবিবার রাষ্ট্রপক্ষের সেই আবেদনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন