
নিউজ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আতরখালী গ্রামের প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামে এক যুবকককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত ও সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সুজন একই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। আজ রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ আগস্ট দুপুর ১২ টার দিকে মেয়েটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সুজন হাওলাদার ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা বাড়িতে ফিরে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান। আসামিপক্ষে সিরাজুল ইসলাম।