News71.com
 Bangladesh
 05 Mar 17, 09:27 PM
 236           
 0
 05 Mar 17, 09:27 PM

ভোলায় ঘূর্ণিঝড়ে দুই গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত

ভোলায় ঘূর্ণিঝড়ে দুই গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত

নিউজ ডেস্ক : ভোলা সদরে ঘূর্ণিঝড়ে দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, বিকেলে প্রচন্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়।

স্থানীয় নাছির মাঝি এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মহিউদ্দিন জানান, ঝড়ে একটি মাদ্রাসাসহ অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন। ভোলায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ৫
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাইহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে ঝড়ের কবলে পরে একটি ব্র্যাক স্কুল ও একটি কওমি মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন