
নিউজ ডেস্কঃ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপির অনুষ্ঠান মঞ্চে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে মঞ্চের পাশে কয়েক যুবক পরপর ৩ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর আগে শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ফেনী শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে আগুন দেয়।
আজ শনিবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে। ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।