
নিউজ ডেস্ক : শনিবার (৪ মার্চ) সকালে নেত্রকোনার মদন উপজেলার জাওলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঈস উদ্দিন (৪৫) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত রঈস একই এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সকালে গ্যারেজের ভেতর থাকা অটোরিকশাটি চার্জের থেকে খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল কদ্দুছ নিউজ৭১ কে জানান, রঈসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।