News71.com
 Bangladesh
 04 Mar 17, 06:19 PM
 192           
 0
 04 Mar 17, 06:19 PM

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস খাদে আহত ২৫.......

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস খাদে আহত ২৫.......

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কচুবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। তিনি আরো জানান, মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা তেমন গুরুতর নয়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন