News71.com
 Bangladesh
 04 Mar 17, 06:06 PM
 231           
 0
 04 Mar 17, 06:06 PM

রাজবাড়ীতে র্যাবের হাতে বিদেশী অস্ত্র ও গুলীসহ আটক ১

রাজবাড়ীতে র্যাবের হাতে বিদেশী অস্ত্র ও গুলীসহ আটক ১

নিউজ ডেস্ক : রাজবাড়ীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ বশির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আজ শনিবার ভোরে জেলা সদরের পাঁচুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। বশির জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা আজিজুল হকের পুত্র। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নং কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাঁচুরিয়া বাজার থেকে বশিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পি¯Íল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যগজিন, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য, বশির রাজবাড়ী জেলার চরমপন্থি লাল পতাকা কাদের বাহিনীর সামরিক কমান্ডার। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মো. রইছ উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন