
নিউজ ডেস্ক : আজ শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ ডিআইটি রোডে অবস্থিত ড্রাগন গার্মেন্টসের মালিক মো¯Íফা গোলাম কুদ্দুসকে ধরতে গিয়ে হামলার মুখে পরে ফিরে গেছে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শ্রম আদালতে করা এক মামলায় ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে ধরতে ড্রাগন গার্মেন্টসে কয়েক জন পুলিশ সদস্য যান। সেখানে গেলে গার্মেন্টস শ্রমিকরা পুলিশের কাজে বাধা দেয়। গার্মেন্টসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এতে দু’জন কনস্টেবল আহত অভিযান থমকে যায়। ওই আসামি ধরতে সেখানে ফের অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
তবে স্থানীয়রা জানায়, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করছে দুর্বৃত্তরা। আসামী ছিনতাই এর ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ এই দাবি করছে।