News71.com
 Bangladesh
 04 Mar 17, 05:09 PM
 189           
 0
 04 Mar 17, 05:09 PM

বগুড়া, রংপুর,ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি পালন।। 

বগুড়া, রংপুর,ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি পালন।। 

 

নিউজ ডেস্কঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি পালন করছে। এ কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। রোগীর স্বজনদের মারপিট ও নাজেহাল করায় ৪ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা আসার পর তারা এ অঘোষিত কর্মবিরতি শুরু করেন।

এ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ এক বৈঠক আহ্বান করলে সেখানে ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দেন। শজিমেক হাসপাতালের কর্মরত সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. খালিদ আব্বাস খান জানান, ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকেই হাসপাতালে আসেননি। তবে তাদের অনুপস্থিতিতে চিকিৎসার কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। আমরা কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন