
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত এশিয়া ও প্যাসিফিক বিষয়ক বৃটিশমন্ত্রী অলক শর্মা আজ শনিবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ১২ টায় খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কূটনৈতিক কোরের কয়েকজন সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে একই দিন সকালে অলকা শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, অলক শর্মা তিনদিনের সফরে বৃহস্পতিবার (০২ মার্চ) ঢাকায় এসেছেন।