News71.com
 Bangladesh
 04 Mar 17, 11:47 AM
 238           
 0
 04 Mar 17, 11:47 AM

যশোরের শংকরপুর রেললাইনের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার।।  

যশোরের শংকরপুর রেললাইনের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ যশোর শহরের শংকরপুর এলাকায় রেললাইনের পাশ থেকে ১০ বছরের ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। আজ  শনিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলীর ভাষ্য, শিশুটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শিশুটির পরনে পাঞ্জাবি, পায়জামা ও টুপি ছিল। পাঞ্জাবির পকেটে ট্রেনের টিকিট ছিল। তা দেখে বোঝা যায়, শিশুটি নারায়ণগঞ্জ থেকে এসেছে। এসআই ইদ্রিস বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন