News71.com
 Bangladesh
 03 Mar 17, 11:13 PM
 195           
 0
 03 Mar 17, 11:13 PM

রাজশাহীতে প্রকাশ্যে ছুরি মেরে যুবককে হত্যা

রাজশাহীতে প্রকাশ্যে ছুরি মেরে যুবককে হত্যা

নিউজ ডেস্ক : রাজশাহীর কাজলা কেডি ক্লাব এলাকায় আজ শুক্রবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে ছুরি মেরে রনি (২৮) নামে এক যুবক নিজের ভগ্নিপতিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম বিপ্লব হোসেন (২৮)। তিনি কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত রনির বাড়িও একই এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। পুলিশ ও প্রতিবেশীরা জানান, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন।

প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্ধ চলছিল। বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। এরপর রনি পালিয়ে গেলে স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহত বিপ্লবের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত রনিকে আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন