News71.com
 Bangladesh
 03 Mar 17, 09:01 PM
 294           
 0
 03 Mar 17, 09:01 PM

বকেয়া বেতনের দাবিতে সোনিয়া গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

বকেয়া বেতনের দাবিতে সোনিয়া গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

নিউজ ডেস্ক : তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ শুক্রবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে সোনিয়া অ্যান্ড সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা। সমাবেশে অংশগ্রহন করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতা-কর্মীরা। এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শামছুল হক খান বলেন, গত তিন মাস ধরে বেতন ভাতা না পেয়ে সোনিয়া অ্যান্ড সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। চার শতাধিক শ্রমিক অন্য কোথাও কাজ পাচ্ছেন না, এখান থেকেও বেতন পাচ্ছেন না। অথচ এ ব্যাপারে সরকার ও বিজিএমইএ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কারখানার শ্রমিকরা অবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। নতুবা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহরানে সুলতান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন