News71.com
 Bangladesh
 03 Mar 17, 08:36 PM
 293           
 0
 03 Mar 17, 08:36 PM

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : আজ শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আছমা আক্তার (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আছমার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামা রাসেল হোসেন জানান, আছমা কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের আ. আহাদের মেয়ে। একটি বেসরকারি ইউনিভার্সিটির এমবিএ’র শিক্ষার্থী ছিলো সে। পল্লবীতে ভাড়া বাসায় সে একাই থাকতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন