News71.com
 Bangladesh
 03 Mar 17, 08:33 PM
 263           
 0
 03 Mar 17, 08:33 PM

গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে ।।

গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে ।।

 

নিউজ ডেস্কঃ ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ সবচেয়ে কম লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে ৯৩ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। ২০১১ সালের নভেম্বরের পর গত ৫ বছরে একক মাস হিসাবে এত কম রেমিট্যান্স আসেনি কখনো। সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে কমছে। প্রবাসী আয় বা রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেয়া হলেও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর চলমান অর্থনৈতিক স্থবিরতা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় প্রবাসী আয় কিছুটা কমেছে।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৯ লাখ ডলার। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এসেছে ১১৩ কোটি ৬২ লাখ ডলার, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে এসেছে ১১৮ কোটি ৯৬ লাখ ডলার। অন্যদিকে ২০১১ সালের নভেম্বর মাসে সর্বনিম্ন ৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এর পর টানা ৪ বছর রেমিট্যান্স প্রবাহ বাড়ার পর ২০১৬ সালের শুরুতে প্রবাসীরা অর্থ পাঠানো কমতে শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০১৪-১৫ অর্থবছরে। ওই অর্থবছরে দেড় হাজার কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে। সবমিলিয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৮১১ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরে একই সময়ের তুলনায় ১৬৫ কোটি ৬৮ লাখ ডলার কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন