News71.com
 Bangladesh
 03 Mar 17, 07:12 PM
 221           
 0
 03 Mar 17, 07:12 PM

নগরীতে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

নগরীতে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর আশকোনায় আজ শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শরিফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে। বাবার নাম আ. মতিন। বর্তমানে সে পরিবারের সঙ্গে দক্ষিণ খান থানার আশকোনার হাজিক্যাম্পের পাশে থাকত। তিন ভাইয়ের মধ্যে শরিফ সবার ছোট।

শিশুর পিতা জানায়, বেলা ১২ টার দিকে বাসার সামনে খেলার সময় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় শরিফ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২ টায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপÑপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন