News71.com
 Bangladesh
 03 Mar 17, 07:07 PM
 233           
 0
 03 Mar 17, 07:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ককটেল বিস্ফোরণ.....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ককটেল বিস্ফোরণ.....

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলের ক্যান্টিন ও জিয়াউর রহমান হলের পেছনের মাঝামাঝি ফাঁকা স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। এসময় মাদার বখ্শ হলের আশেপাশে আরও ৪টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে । হল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিবির বিরোধী স্লোগানসহ মহড়া দিচ্ছিলো জিয়াউর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে মধ্যরাতে মাদার বখ্শ হল সংলগ্ন ক্যান্টিনের ছাদে কয়েকজন শিক্ষার্থী মুঠোফোনে কথা বলছিলেন। এসময় ক্যান্টিনের পেছনে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে। মাদার বখ্শ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘ঘটনার সময় আমি এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু হল সংলগ্ন স্টেশন বাজারে অবস্থান করছিলাম। আমাদের মাঝে আতঙ্ক ছড়াতে ছাত্রদল বা শিবিরের কেউ এ ঘটনাটি ঘটাতে পারে।

তবে ছাত্রলীগের অন্য একটি সূত্র বলছে, রাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি সামনে রেখে বিভিন্ন পক্ষ তাদের শক্তির পরিচয় দেখাচ্ছে। শক্তির মহড়া হিসেবে ছাত্রলীগের কোনো পক্ষ এই ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন