News71.com
 Bangladesh
 03 Mar 17, 12:50 PM
 251           
 0
 03 Mar 17, 12:50 PM

বেনাপোল সীমান্তে ভারতে পাচারকালে ৩০ হাজার ডলার জব্দ

বেনাপোল সীমান্তে ভারতে পাচারকালে ৩০ হাজার ডলার জব্দ

নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় ২৯ হাজার ৯০০ ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ডলারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পথে বৈদেশিক মুদ্রার একটি চালান ভারতে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। একপর্যায়ে বাইসাইকেল চালিয়ে এক যুবক ভারত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে বিজিবি। এসময় তিনি সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি হাত ব্যাগের মধ্য থেকে ২৯ হাজার ৯০০ ইউএস ডলার পাওয়া যায়। ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় নিউজ ৭১ কে জানান, আটক মুদ্রা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন