
নিউজ ডেস্কঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বিরুদ্ধে নাশকতার অভিযোগেও মামলা রয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার গাওঘরা গ্রামের আশরাফ শেখ, একই উপজেলার মাছালিয়া গ্রামের আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের আতিয়ার শেখ, লক্ষ্মীখোলা গ্রামের মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের কামাল উদ্দিন গোলদার।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে যাচাই বাছাই করে জানা যায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগেও মামলা রয়েছে।