News71.com
 Bangladesh
 03 Mar 17, 12:15 PM
 236           
 0
 03 Mar 17, 12:15 PM

আসামি নিয়ে মগবাজার ফ্লাইওভারে উল্টেছে প্রিজন ভ‌্যান

আসামি নিয়ে মগবাজার ফ্লাইওভারে উল্টেছে প্রিজন ভ‌্যান

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়েছে একটি প্রিজন ভ‌্যান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়।  আজ শুক্রবার (৩ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে।

“চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন,” বলেন পুলিশের এস আই মানিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন