News71.com
 Bangladesh
 03 Mar 17, 12:03 PM
 242           
 0
 03 Mar 17, 12:03 PM

সিরাজগঞ্জে  সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩।।  

সিরাজগঞ্জে  সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩।।   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  এবং ৩ জন আহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি উল্লাপাড়া উপজেলার পুর্ব দেলুয়া গ্রামে  বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্রীখোলায় সিরাজগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন