
নিউজ ডেস্ক: জয়পুরহাট, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। মো. মোজাহার আলী প্রধানকে সভাপতি ও অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে জয়পুরহাট জেলা বিএনপির আংশিক কমিটি, মাম্যাচিংকে সভাপতি ও মোহাম্মদ জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি এবং ওয়াদুদ ভূঁইয়াকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।