News71.com
 Bangladesh
 03 Mar 17, 10:49 AM
 264           
 0
 03 Mar 17, 10:49 AM

রাজধানীতে নব্য জেএমবির নেতা আটক

রাজধানীতে নব্য জেএমবির নেতা আটক

নিউজ ডেস্ক: রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নতুন অংশ বা নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেমকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট। আজ শুক্রবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। খুদেবার্তায় আরো জানানো হয়, আবুল কাশেম বিভক্ত জেএমবির একটি অংশের আমির।

এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজ ৭১ কে জানান, আজ বেলা ১১ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আবুল কাশেমের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন