News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:35 PM
 311           
 0
 02 Mar 17, 11:35 PM

২৫ মার্চ সংসদে গণহত্যা দিবস পালন নিয়ে আলোচনা হবে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

২৫ মার্চ সংসদে গণহত্যা দিবস পালন নিয়ে আলোচনা হবে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা নিয়ে সংসদে আলোচনা  হবে। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব  জাতীয় সংসদে উঠর পর ১১ই মার্চ এ প্রস্তাবের উপর আলোচনার দিন ধার্য করা হয়েছে। তিনি বলেন, আলোচনার পর দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করতে পারে নির্বাহী বিভাগ ।

আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার এ বিষয়ে সংসদকে অবহিত করে বলেন, ৯ই মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা শেষ এবং ১১ই মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চলমান থাকবে। স্পিকারের বক্তব্য অনুযায়ী, ১১ই মার্চই চলতি শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে । গত ১৫শে ফেব্রুয়ারি অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিনটির গুরুত্ব তুলে ধরে ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের তাগিদ দেন ।

ওই দিনই স্পিকার জানিয়েছিলেন, অগ্নিঝরা মার্চের কোনো এক দিনে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ওইদিন স্পিকার আরও জানিয়েছিলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের দাবি সম্বলিত একটি প্রস্তাব এরই মধ্যে পাওয়া গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন