
নিউজ ডেস্কঃ নেত্রকোনা মডেল থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর এলাকার মইনপুরে বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মেহেদী হাসান (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন(২২), সোহাগ মিয়া (২০), টিটু মিয়া (২০), পারুল আক্তার (৪২), শান্ত মিয়া(২৫), টিপু সুলতান(৫০)। আটকের সময় তাদের কাছ বিভিন্ন পরিমানে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নেত্রকোনা পৌর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন মেহেদী। তাকে আটকের পর আশা করা যাচ্ছে, তার দেয়া তথ্য মতে আরও মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের আটক করা সম্ভব হবে। মেহেদীর নামে নেত্রকোনা মডেল থানায় ইতিপূর্বে আরো ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে ।