News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:15 PM
 244           
 0
 02 Mar 17, 11:15 PM

এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খাঁনের সহযোগী কসাই সুবল কারাগারে।।

এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খাঁনের সহযোগী কসাই সুবল কারাগারে।।

 

নিউজ ডেস্কঃ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে দায় স্বীকার করা একই আসনের সাবেক এমপি ডা. কাদের খাঁনের অন্যতম সহযোগী কসাই সুবল চন্দ্র সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। সুবল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের গৃধর চন্দ্রের ছেলে।

পুলিশ সুপার (এসপি) মাসরুকুর রহমান খালিদ জানান, লিটন কিলিং মিশনের খুনি গ্রেফতার মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবলকে গ্রেফতার করা হয়। সুবল কাদের খাঁনের সোর্স হিসেবে কাজ করতেন। পিত্তথলি অপারেশনের জন্য সুবল রংপুরে সেবা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল। চিকিৎসা শেষে রিলিজ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন