News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:07 PM
 224           
 0
 02 Mar 17, 11:07 PM

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪ ।।

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪ ।।

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মৌলভীবাজার সড়কের উওর ভাড়াউড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকার ইসাক মিয়ার পুত্র সিএনজি যাত্রী ইফতার মিয়া (৩৫) ও একই উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সবুজ মিযার পুত্র সিএসজির চালক সাইফুল ইসলাম (৩০) ।

আহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার লিয়াকত খানের মেয়ে রেশমা বেগম (২৬), একই এলাকার নুর ইসলামের কন্যা কলেজ ছাত্রী তান্নী জাহান মিম (২১), কমলগঞ্জ উপজেলার কালাছড়া এলাকার গোলাম মাওলার পুত্র রাশেদ মিয়া (২২) ও মোস্তফা মিয়া (৩৫)। তাৎক্ষণিকভাবে মোস্তফা মিয়ার পরিচয় জানা যায়নি। শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এএসআই রুবেনা আক্তার জানান, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের ৬নং পুল (ভাড়াউড়া) এলাকায় মৌলভীবাজার গামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সাথে (মৌলভীবাজার-জ-০৪-০০৩৮) শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার (মৌলভীবাজার থ-১২-১২৪২) মুখোমুখি সংঘর্ষে ইফতার মিয়া নামের সিএনজিযাত্রী ঘটনাস্থলেই নিহত হন ।

এসময় গুরুতর আহত সিএনজিচালক সাইফুল ইসলামকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মারা যান। এছাড়া সিএনজিতে থাকা অপর ৪ যাত্রীও মারাত্মক আহত হলে প্রথমে তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে এবং পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান অবস্থার অবনতি হলে দুজনকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়।দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিকে থানা হেফাজতে আনা হয়েছে বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন