News71.com
 Bangladesh
 02 Mar 17, 10:31 PM
 260           
 0
 02 Mar 17, 10:31 PM

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আল-আমনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ র্মাচ) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আল-আমনি একই গ্রামের কাওসার হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় আল-আমনি। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আল-আমনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন