News71.com
 Bangladesh
 02 Mar 17, 10:31 PM
 224           
 0
 02 Mar 17, 10:31 PM

চাঁদপুরে জাটকা নিধনের অপরাধে ২ জেলের কারাদন্ড

চাঁদপুরে জাটকা নিধনের অপরাধে ২ জেলের কারাদন্ড

নিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় জাটকা নিধনের অপরাধে দুই জেলেকে ১ বছর দশ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০১ মার্চ) দিনগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন মুন্সীগঞ্জ জেলার সদর থানার বালিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. অলক মিয়াজী (৩৪) ও একই গ্রামের আব্দুল হাই মিজির ছেলে মো. খোরশেদ আলম (৩৬)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, রাতে মোহনপুর এলাকায় টাস্কফোর্স এর সদস্যরা দুই জেলেকে আটক করেন। এ সময় ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত দুই জেলেকে আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন