News71.com
 Bangladesh
 02 Mar 17, 10:27 PM
 260           
 0
 02 Mar 17, 10:27 PM

সৌদি সরকারের সহায়তায় দেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের পরিকল্পনা রয়েছে ।। সংসদে ধর্মমন্ত্রী মতিউর রহমান

সৌদি সরকারের সহায়তায় দেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের পরিকল্পনা রয়েছে ।। সংসদে ধর্মমন্ত্রী মতিউর রহমান

 

নিউজ ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সৌদি সরকারের সহায়তায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মডেল মসজিদ-কাম-ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।প্রকল্প অনুমোদিত হলে ওই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ-কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সরকারি দলের সদস্য এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯ হাজার ৫৮ জন ব্যক্তি সরকারি ব্যবস্থাপনায় নিজ খরচে হজ পালন করেছেন। মন্ত্রী বলেন, ২০১৪ সালে ১ হাজার ৫০৬ জন, ২০১৫ সালে ২ হাজার ৭৩৯ জন ও ২০১৬ সালে ৪ হাজার ৮১৩ জন নিজ খরচে হজ পালন করেছেন।

মতিউর রহমান বলেন, মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদিত প্যাকেজে (এ-প্যাকেজ ও বি-প্যাকেজ) বর্ণিত অর্থ সরকার নির্ধারিত ব্যাংকে জমাদানের মাধ্যমে কোন ব্যক্তি প্রাক-নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে সরকারিভাবে বা সরকারি ব্যবস্থাপনায় নিজ অর্থ ব্যয়ে হজে যেতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন