News71.com
 Bangladesh
 02 Mar 17, 10:11 PM
 262           
 0
 02 Mar 17, 10:11 PM

দামুড়হুদায় সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

দামুড়হুদায় সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

 

নিউজ ডেস্ক : নিখোঁজ হওয়ার একদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে সেপটিক ট্যাংক থেকে মুক্তা (৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুক্তার বাবা মিস্টারসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মুক্তা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এর একদিন পর বৃহস্পতিবার দুপুরে নাসির নামে একই গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে দুপুর ২ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহত শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ওই সেপটিক ট্যাংকে ফেলে যায় দুর্বৃত্তরা। তিনি আরো জানান, এ ঘটনায় নিহত শিশুটির বাবা মিস্টার ও প্রতিবেশী নাসির উদ্দীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন