News71.com
 Bangladesh
 02 Mar 17, 08:16 PM
 304           
 0
 02 Mar 17, 08:16 PM

জলবায়ু সম্মেলনে যোগ দিতে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সিঙ্গাপুর যাত্রা ।।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সিঙ্গাপুর যাত্রা ।।

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে যোগদানের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ রওয়ানা হয়েছেন। আগামীকাল সিঙ্গাপুরে ‘কনফারেন্স অন ক্লাইমেট রেজাইলেন্ট ইনফ্রাসট্রাকচার ডেভলপমেন্ট এচিভিং সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব সিঙ্গাপুর (এমডিআইএস)’র এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জানানো হয়, এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও ভৌত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন এবং নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন