News71.com
 Bangladesh
 02 Mar 17, 06:23 PM
 281           
 0
 02 Mar 17, 06:23 PM

নীলফামারীর জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান এর মৃত্যু ।।

নীলফামারীর জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান এর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান আজ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর । আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। পরে বিকেলে তাঁর গ্রামের বাড়ী পূর্ব বালাগ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন