News71.com
 Bangladesh
 02 Mar 17, 02:09 PM
 271           
 0
 02 Mar 17, 02:09 PM

ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।।

ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।।

 

নিউজ ডেস্কঃ ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মিত হবে। এজন্য স্থপতিদের সে অনুযায়ী নকশা করার নির্দেশ দেয়া হয়েছে। ভবনগুলোতে থাকবে সোলার বিদ্যুৎ ব্যবস্থা। তিনি বলেন, দেশের জনসংখ্যা বাড়ছে, এ বাড়তি জনসংখ্যার আবাসনের জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। এরইমধ্যে উত্তরা ও পূর্বাচল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ ২ই মার্চ থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এ মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত। এর আয়োজনে আছে টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্প্রেডা), এক্সপোনেট এক্সিবিশন ও পাওয়ার সেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন