News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:43 AM
 296           
 0
 02 Mar 17, 11:43 AM

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির অবস্থান কর্মসূচি।।  

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির অবস্থান কর্মসূচি।।     

 

নিউজ ডেস্কঃ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে দলটির ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে দুই ঘণ্টার এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, আবাসিকে ১ মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য হবে ৭৫০ টাকা এবং জুন থেকে সেটি হবে ৯০০ টাকা। এছাড়া ১ মার্চ থেকে দুই বার্নারের চুলার মূল্য হবে ৮০০ টাকা এবং ১ জুন থেকে সেটি ৯৫০ টাকা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন