News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:42 AM
 283           
 0
 02 Mar 17, 11:42 AM

বগুড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির সামরিক প্রধান আমিজুল নিহত।। 

বগুড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির সামরিক প্রধান আমিজুল নিহত।। 

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (০২ মার্চ)  রাত ৩টার দিকে জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। বগুড়ার পুলিশ সুপার জানান, জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন জেএমবির সদস্য গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান আমিজুল ইসলাম ওরফে আল-আমিন ওরফে রনি গুলিবিদ্ধ হন। পরে আহত জেএমবি সদস্য আমিজুলকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহত আমিজুল গোদাগাড়ি উপজেলার বুজরুগ রাধারামপুর গ্রামের নুরুল হুদার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন