News71.com
 Bangladesh
 02 Mar 17, 11:32 AM
 234           
 0
 02 Mar 17, 11:32 AM

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ নিহত।।

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ নিহত।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের পানির ট্যাংকি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পানা গ্রামের সবজি বিক্রেতা শামছুর রহমানের ছেলে। নিহত সাইফুলের বাবা জানান, বর্তমানে তারা মিরপুর ১১ নম্বর সেকশনের ওয়াপদা ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। সাইফুল ওই এলাকায় এম্ব্রয়ডারির কাজ করত। রাতে তিনি (সাইফুলের বাবা) মিরপুর ১২ নম্বর সেকশনের সামনে সবজি বিক্রি করছিলেন। এ সময় সাইফুল তার পেছনেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুই যুবকের সঙ্গে তার ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সাইফুলের বুকে ছুরি মেরে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় সাইফুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন