News71.com
 Bangladesh
 02 Mar 17, 10:15 AM
 273           
 0
 02 Mar 17, 10:15 AM

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ ।।

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ ।।

 

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের আজকের এই দিনে অর্থাৎ ২ই মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র নেতা আ.স.ম. আব্দুর রব প্রথম এ পতাকা উত্তোলন করেছিলেন । তিনি সেসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন । তার পরের দিন ৩ই মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ শাজাহান সিরাজ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ হাতে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের ২৩শে মার্চ। আর বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ই এপ্রিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন