
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ জেলা পুলিশ ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রায় ৩৫কেজি গাজা, ১১৩৯পিচ ইয়াবা, ১৫.২৫গ্রাম হেরোইন, প্রায় ১৩লিটার চোলাই মদ, ৭৭বোতল ফেনসিডিল, ২৩.৫০৫ পিচ অ্যামপুল। মামলায় আসামির সংখ্যা ২৪৮জন। আজ বুধবার পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, ডিআইও ১ মনির হোসেন ,ওসির ডিবি রবিউল ইসলাম প্রমুখ ।
এছাড়া, আজ বুধবার বিপুল পরিমাণ গাজা, ইয়াবা ও ফেনসিডিলসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ছোট বুরুন্ডি গ্রামের মো: দুলাল খান (৩৭), বড় বুরুন্ডি গ্রামের শেখ রাজিব (২৫), শহরের জয়রা গ্রামের মো: আবেদ(৪৫), জাহাঙ্গীর (২৯), মত্ত গ্রামের ওয়াসীম (৩৫), বান্দুটিয়া গ্রামের মো. আজিুজুর রহমান (৫৫), পশ্চিম দাশরা গ্রামের সুমন শীল (২৫), কান্দরকান্দি গ্রামের মোস্তফা কামাল (৫০), দেড়গ্রাম এলাকার আমিনুর রহমান (৪০), চর হিজুলী গ্রামের মো: রাজ (২২), ঘিওর উপজেলার সিঞ্জুরী গ্রামের মো: শাহীন (৩৮), হরিরামপুর উপজেলার চরকান্দি গ্রামের ইসমাইল হোসেন (৩৫), ঢাকা জেলার সাভার উপজেলার নিমের টেক গ্রামের মোস্তফা (৪২), ধামরাই উপজেলার বাউখন্ডা গ্রামের মো: হুমায়ুন কবির (৩২), শিয়ালপাড়া গ্রামের আমিনুর রহমান (৩০), চট্টগ্রাম জেলা বাসখালী উপজেলার মো: হেলাল (৩৫), পাবনা জেলার সুজানগর উপজেলার মো. ফজলু শেখ ।