News71.com
 Bangladesh
 01 Mar 17, 10:34 PM
 307           
 0
 01 Mar 17, 10:34 PM

'দুর্ঘটনাসহ ট্রাফিক আইন অমান্যের দায়ে ১,৬১৮ জনের কারাদণ্ড হয়েছে' ।। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

'দুর্ঘটনাসহ ট্রাফিক আইন অমান্যের দায়ে ১,৬১৮ জনের কারাদণ্ড হয়েছে' ।। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিগত ৩ বছরে সড়ক দুর্ঘটনাসহ ট্রাফিক আইন অমান্য করার দায়ে ১ হাজার ৬১৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘জাল ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রংচটা, ফিটনেসবিহীন গাড়ি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধ বিআরটিএ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

২০১৪ সাল থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ৯৫ হাজার ৫৭৯টি মামলার মাধ্যমে মোট ৮ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯১২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে এক হাজার ৬১৮ জন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং ৪ হাজার ৪৮টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ’ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বর্তমান সরকারের বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সমীক্ষার মাধ্যমে মোট ২২৭ দুর্ঘটনা প্রবণ (ব্ল্যাক স্পট) স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৭টি স্পটে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মহাসড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সরকার দক্ষ চালক তৈরির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিআরটিএ’র ১৪টি মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র এবং ৩টি স্বতন্ত্র প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোটর ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে ৪৯ হাজার ৪২৯ জন দক্ষ চালক তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা হ্রাসকল্পে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক শ্লোগান সম্বলিত বিভন্ন প্রকারের ৯ লাখ ২২ হাজার ৮৮৭টি লিফলেট এবং ১২ লাখ ২৯ হাজার ৩৬০টি স্টিকার ও পোস্টার গাড়িচালক, যাত্রী, পথচারী ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন