
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জে ৫৫ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এটির উদ্বোধন হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়ন ও পরিচালনা করবে ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন। বুধবার মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক(যুগ্ম সচিব) রশিদা ফেরদৌসের সভাপতিত্বে কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রর শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের এমপি মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এড. গোলাম মহীউদ্দীন ,পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুস সালামসহ রাজানৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।