News71.com
 Bangladesh
 01 Mar 17, 10:29 PM
 289           
 0
 01 Mar 17, 10:29 PM

চট্টগ্রামে ২ নারীসহ ৩ শিশু অপহরণকারী গ্রেফতার,অপহৃত শিশু উদ্ধার।।    

চট্টগ্রামে ২ নারীসহ ৩ শিশু অপহরণকারী গ্রেফতার,অপহৃত শিশু উদ্ধার।।    

 

নিউজ ডেস্কঃ ১০ বছরের শিশুকে অপহরণের অভিযোগে ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় শরীফ হোসেন নামে অপহৃত শিশুটিকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাটালি হিল থেকে আনোয়ার হোসেন নামে এক সন্দেহভাজনজনকে আটক করা হয়।   আনোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মনসুরাবাদে সিএন্ডবি কলোনির একটি বাসা থেকে ফারজানা বেগমের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক ফারাজানার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে আজ বুধবার বীথি আক্তারকে আটক করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আনোয়ার হোসেন।

উদ্ধার হওয়া শরীফ নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকার নুরুল আলমের ছেলে। গত ১৯ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে তাকে অপহরণের পর ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে জানান এডিসি আনোয়ার হোসেন। এই ঘটনায় খুলশী থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন